চারঘাট (রাজশাহী) প্রতিনিধি:
মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে চারঘাটে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চারঘাট পৌর ছাত্রদলের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আরাফাত রহমান তিতু এবং সঞ্চালনায় ছিলেন মোঃ হাহিদুর রহমান হিমেল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রাকিবুল ইসলাম অলিভ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাকিলুর রহমান সোহাগ, সিনিয়র সহ-সভাপতি, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা।
এছাড়া বক্তব্য রাখেন— মোঃ মাহমুদুল হাসান রুবেল (যুগ্ম আহ্বায়ক, রাজশাহী জেলা ছাত্রদল),আব্দুস সালেক আদিল (চারঘাট পৌর বিএনপি নেতা),বুলবুল হোসেন কাটুন (সাবেক আহ্বায়ক, চারঘাট উপজেলা যুবদল),মোঃ উজ্জল জোয়ার্দার (যুগ্ম আহ্বায়ক, চারঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দল),মোঃ জাহাঙ্গীর শাহ (সদস্য সচিব, চারঘাট উপজেলা জিসাস),সাদিকুল ইসলাম আতিক (চারঘাট উপজেলা যুবদল নেতা),মোঃ আনোয়ার হোসেন আনা (সাবেক সভাপতি, চারঘাট পৌর যুবদল),মোঃ বিদ্যুৎ ইসলাম (চারঘাট উপজেলা যুবদল নেতা),মোঃ জনি সরকার (চারঘাট পৌর যুবদল নেতা)।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ নজরুল ইসলাম (সভাপতি, চারঘাট শ্রমিক দল) এবং মোছাঃ পিয়ারী খাতুন (চারঘাট উপজেলা মহিলা দল নেত্রী)।
আরও উপস্থিত ছিলেন মোঃ ইমন আলী (সিনিয়র সহ-সভাপতি, সাধ্য সরকারি মহাবিদ্যালয়) ও ইখলাস শেখ (সাধারণ সম্পাদক, চারঘাট আলহাজ্ব এম এ হাদী ডিগ্রি কলেজ)।
বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু একজন রাষ্ট্রনায়কই নন, তিনি ছিলেন বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। তিনি বহুদলীয় গণতন্ত্র চালু করে জনগণের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন।
প্রধান বক্তা সাকিলুর রহমান সোহাগ বলেন,জিয়াউর রহমানের আদর্শ আজও আমাদের রাজনীতিতে অনুপ্রেরণার উৎস। দেশের উন্নয়ন, গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় তাঁর অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
প্রধান অতিথি মোঃ রাকিবুল ইসলাম অলিভ বলেন,বর্তমান প্রজন্মকে শহীদ জিয়ার জীবনাদর্শ সম্পর্কে জানতে হবে। তাঁর দেশপ্রেম, নেতৃত্ব ও সাহসিকতা আমাদের রাজনৈতিক সংগ্রামে পথ দেখায়।
চারঘাট পৌর বিএনপি নেতা আব্দুস সালেক আদিল তাঁর বক্তব্যে বলেন,আজ আমরা মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে একত্রিত হয়েছি। তাঁর জীবন ছিল ত্যাগ, সাহসিকতা ও দেশপ্রেমের অনন্য দৃষ্টান্ত। ১৯৭১ সালে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। তিনি শুধু একজন বীর মুক্তিযোদ্ধাই নন, ছিলেন একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে তিনি মানুষের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করেন।
ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, শহীদ জিয়ার আদর্শ আমাদের জন্য শুধু ইতিহাস নয়, এটি একটি দায়িত্ব। ছাত্রদলকে হতে হবে সুশৃঙ্খল, আদর্শবান ও জনবান্ধব সংগঠন। সাধারণ মানুষের পাশে দাঁড়ানো, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনে ভূমিকা রাখাই হবে আমাদের প্রধান দায়িত্ব।
মোঃ নজরুল ইসলাম বলেন, শহীদ জিয়াউর রহমান শ্রমজীবী মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।
মোছাঃ পিয়ারী খাতুন বলেন,জিয়াউর রহমান নারীর ক্ষমতায়ন ও রাজনৈতিক অংশগ্রহণে বিশ্বাসী ছিলেন। তাঁর আদর্শ ধারণ করেই মহিলা দল কাজ করে যাচ্ছে।
সভাপতির বক্তব্যে মোঃ আরাফাত রহমান তিতু বলেন,শহীদ জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করেই আমরা একটি গণতান্ত্রিক, শক্তিশালী ও সার্বভৌম বাংলাদেশ গড়ে তুলতে চাই।”
আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
©২০২৫-২৬ দৈনিক পথের দিশা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। সকল কারিগরী সহযোগিতায়ঃ SuccessLifeiT.Com