স্টাফ রিপোর্টারঃ
রাজশাহীর চারঘাটে পারিবারিক আদালতের মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে চারঘাট মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আসামি হলেন মোহাম্মদ রাশেদুল আলম। তিনি চারঘাট উপজেলার অনুপমপুর গ্রামের মো. আব্দুল গফুরের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, জজ পারিবারিক আদালত-১-এর পারিবারিক মামলা নং-২৯৮/২৬-এর ওয়ারেন্টের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে রাশেদুল আলমকে গ্রেপ্তার করে। তিনি ওই মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত আসামি।
গ্রেপ্তারের পর তাকে আদালতে সোপর্দ করার জন্য প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান বলেন, আদালতের সাজা ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। রাশেদুল আলমের বিরুদ্ধে আদালতের জারি করা ওয়ারেন্টের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং আদালতের আদেশ বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
©২০২৫-২৬ দৈনিক পথের দিশা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। সকল কারিগরী সহযোগিতায়ঃ SuccessLifeiT.Com