০১:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

চারঘাটে ডিবি পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি:
  • আপডেট সময়ঃ ০৮:৫০:২২ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
  • / ৬ বার পড়া হয়েছে।

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর চারঘাট উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
জানা গেছে, ১৩ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ১টা ৪০ মিনিটে চারঘাট থানাধীন জোতকার্তিক গ্রাম থেকে মো. মাইনুল ইসলাম (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে রাজশাহী জেলা ডিবি পুলিশ। তিনি ওই গ্রামের মৃত সাইফুল ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ডিবি পুলিশের এসআই (নিঃ) মো. আব্দুস সামাদ সঙ্গীয় ফোর্সসহ রাত ১টা ২০ মিনিটে নন্দনগাছি বাজার ও আশপাশ এলাকায় মাদকবিরোধী অভিযানে নিয়োজিত ছিলেন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, জোতকার্তিক গ্রামের একটি স্থানে এক ব্যক্তি ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
এরপর রাত ১টা ৩০ মিনিটে সেখানে অভিযান চালানো হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে তাকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে পরিহিত লুঙ্গির ডান পাশ থেকে একটি সাদা পলিথিনে মোড়ানো ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃত মাইনুল ইসলামের বিরুদ্ধে চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

চারঘাটে ডিবি পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময়ঃ ০৮:৫০:২২ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬