চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
সদরের ভেতরে সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান শাহ নেয়ামতুল্লাহ কলেজের বার্ষিক সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া প্রতিযোগিতা -২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১০ ঘটিকায় কলেজ প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ মো: তরিকুল আলম সিদ্দিকি। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মো: লতিফুর রহমান সাবেক এমপি ও সভাপতি গর্ভনিং বডি শাহ নেয়ামতুল্লাহ কলেজ চাঁপাইনবাবগঞ্জ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো: তরিকুল আলম সিদ্দিকী অধ্যক্ষ শাহ নেয়ামতুল্লাহ কলেজ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এ ধরনের সাহিত্য ও ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার্থীদের মানসিক বিকাশ, সুস্থ বিনোদন এবং মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীলতা বাড়াতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,কলেজের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র -ছাত্রী ও সাংবাদিকবৃন্দ। উদ্বোধনের পর বিভিন্ন খেলাধুলায় শিক্ষার্থীরা অংশগ্রহণ করে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
সপ্তাহব্যাপী এ প্রতিযোগিতায় সাহিত্য, সাংস্কৃতিক পরিবেশনা ও বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। খেলা শেষে বিজয়ীদের পুরস্কার দেয়া হবে বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
©২০২৫-২৬ দৈনিক পথের দিশা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। সকল কারিগরী সহযোগিতায়ঃ SuccessLifeiT.Com