চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
১৫ নভেম্বর ২০২৬ রবিবার সকাল ১১টায় চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক অ্যাসোসিয়েশন হলরুমে এ উপলক্ষে এক আলোচনা সভা, কেক কাটা ও মধ্যাহ্নভোজের
আয়োজন করা হয়চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক ভোরের চেতনার জেলা প্রতিনিধি রিপন আলীর সভাপতিত্বে এবং অ্যাসোসিয়েশনের মহাসচিব শহীন আকতারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ‘চাঁপাই দর্পণ’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. আশরাফুল ইসলাম রঞ্জু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী সূফী জাহাঙ্গীর কবির কামাল, একে এস রোকন (সমকাল ও একাত্তর টিভি), ফয়সাল আজম অপু (এশিয়ান টিভি), মহিদুল ইসলাম ফরহাদ (দৈনিক ঘোষণা), মো. আসাদ (দৈনিক খবরের কাগজ) এবং চককীর্তি ইউনিয়ন পরিষদের সদস্য রবিউল ইসলামসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।বক্তারা বলেন, বিগত ২৮ বছর ধরে সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পত্রিকাটি পাঠকের আস্থা অর্জন করেছে। আগামী দিনেও সত্যের পক্ষে অবিচল থেকে দেশ ও জাতির কল্যাণে পত্রিকাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। আলোচনা শেষে কেক কেটে ওমধ্যাহ্নভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
©২০২৫-২৬ দৈনিক পথের দিশা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। সকল কারিগরী সহযোগিতায়ঃ SuccessLifeiT.Com