ময়মনসিংহ প্রতিনিধি:
গৌরীপুর উপজেলাধীন, ২নং গৌরীপুর ইউনিয়নের হিম্মতপুর বাজারে গত ৩০/১১/২০২৫ তারিখ সন্ধ্যা ৬.০০ ঘটিকায় গ্রাম আদালত বিষয়ক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়। গ্রাম আদালত সক্রিয়করন প্রকল্প পর্যায় ০৩ ইউএনডিপি ও ইউরোপিয়ান ইউনিয়নের সহায়তায় অনুষ্ঠিত হয়। সভায গ্রাম আদালতের কার্যক্রম, বিচারিক প্রক্রিয়া ও এর সুবিধাসমূহ সম্পর্কে জনসচেতন করা হয়। এসময় উপজেলা কো-অর্ডিনেটর মোঃ জিয়াউর ইসলাম গ্রাম আদালতের ধারণাগুলো সুস্পষ্ট ভাবে তুলে ধরে সচেতনা মূলক দিক নির্দেশনা দেন। তিনি বলেন, "গ্রাম আদালতের মাধ্যমে তিন লাখ টাকা পর্যন্ত ফৌজদারি ও দেওয়ানি মামলার দ্রুত নিষ্পত্তি সম্ভব। এটি গ্রামের সাধারণ মানুষের জন্য সহজ, সাশ্রয়ী ও কার্যকর একটি বিচার ব্যবস্থা । সকলের উচিত এই সেবার সুযোগ গ্রহণ করে আইনি জটিলতা দ্রুত সমাধান করা।" এছাড়া উপস্থিত ছিলেন ইউপি সদস্য ওয়াসিম, ইউপি সদস্য মোনায়েম সহ স্থানীয়রা।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
© 2025 dainikpotherdisha All Rights Reserved | Developed Success Life IT