সাইফুল ইসলাম, গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জের কাশিয়ানীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মহিলা মাদক বিক্রেতাকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৬ এর ভাটিয়াপাড়া ক্যাম্পের একটি চৌকস দল সোমবার ভোররাত পৌনে চারটার দিকে ভাটিয়াপাড়া গোলচত্বর এলাকায় একটি বিশেষ চেকপোস্ট বসায়।
এ সময় ওই এলাকায় সন্দেহভাজন হিসেবে দুই নারীকে তল্লাশি করা হলে তাদের হেফাজত থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃত মাদক কারবারিরা হলেন খুলনার দৌলতপুর থানার পশ্চিম সেনপাড়া এলাকার বাসিন্দা সুলতানা খাতুন ওরফে আসমা (৩৫) এবং ফাহিমা বেগম (৪৮)। দীর্ঘদিন ধরে তারা দেশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬ এর ভাটিয়াপাড়া ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিযানের সত্যতা নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আটককৃত দুই নারীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
©২০২৫-২৬ দৈনিক পথের দিশা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। সকল কারিগরী সহযোগিতায়ঃ SuccessLifeiT.Com