সাইফুল ইসলাম গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩ জন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত ২৫ জন। বিষয়টি নিশ্চিত করে মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী টুঙ্গীপাড়া এক্সপ্রেস পরিবহনের একটি যাত্রীবাহী বাস মুকসুদপুর উপজেলার গেড়াখোলা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় ফায়ার সার্ভিস ও পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কা জনক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাৎক্ষণিকভাবে নিহত আহতদের কারো পরিচয় পাওয়া যায়নি। গোপালগঞ্জ মুকসুদপুর প্রায়ই দূর্ঘটনার শিকার হয়ে অনেক পরিবার মানবতার জীবন যাপন করছেন। দূর্ঘটনা কবল হতে গাড়ীর ড্রাইভার সহ মালিক পক্ষকে সচেতন হতে হবে। আমরা চাইনা আর কোন দূর্ঘটনায় কারো জীবন ধংস হোক।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
©২০২৫-২৬ দৈনিক পথের দিশা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। সকল কারিগরী সহযোগিতায়ঃ SuccessLifeiT.Com