সাইফুল ইসলাম গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জে খাদ্যের নিরাপত্তা নিশ্চিত ও জেলা পর্যায়ে করণীয় নিয়ে 'জেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির ' ২য় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১৪ অক্টোবর ) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের গোপালগঞ্জ জেলা কার্যালয় এ সভার আয়োজন করে।
গোপালগঞ্জের জেলা প্রশাসক মোঃ আরিফ উজ জামানের সভাপতিত্বে ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ আবু রায়হানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম তারেক সুলতান, বিএসটিআই গোপালগঞ্জ কার্যালয়ের উপ-পরিচালক প্রকৌশলী খালিদ রেজা চৌধুরী, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সৈয়দা তামান্না তাসনিম সহ আরো অনেকে বক্তব্য রাখেন।
সৈয়দা তামান্না তাসনিম নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে ভোক্তা ও ব্যবসায়ীদের করণীয় সম্পর্কে আলোকপাত করেন।
খালিদ রেজা চৌধুরী খাদ্যদ্রব্যের মাননিয়ন্ত্রণ ও বিএসটিআই সনদের সঠিক ব্যবহারের ওপর গুরুত্ব আরোপ করেন।
এস এম তারেক সুলতান সামগ্রিক নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা জোরদারকরণ এবং সংশ্লিষ্ট দপ্তরের সমন্বয় বাড়াতে দিকনির্দেশনা প্রদান করেন।
গোপালগঞ্জে জেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় সভা :
সাইফুল ইসলাম
গোপালগঞ্জ প্রতিনিধি
১৪ অক্টোবর ২০২৬

বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
©২০২৫-২৬ দৈনিক পথের দিশা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। সকল কারিগরী সহযোগিতায়ঃ SuccessLifeiT.Com