সাইফুল ইসলাম গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জ সদর উপজেলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের একটি মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় বিক্ষুব্ধরা সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. ফুলমিয়া এবং এক পুলিশ কনস্টেবলকে মারধর করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ শনিবার (২৪ অক্টোবর) দুপুরে উপজেলার রঘুনাথপুর খেয়াঘাট এলাকায় এই সহিংস ঘটনা ঘটে। ঘটনার পর হামলাকারীদের নিজেদের ফেসবুক আইডি থেকে এর ভিডিও শেয়ার করার তথ্যও পাওয়া গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুরে রঘুনাথপুর চরপাড়া সড়ক থেকে লাঠিসোঁটা হাতে একটি ঝটিকা মিছিল বের করেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। মিছিলটি রঘুনাথপুর খেয়াঘাট এলাকায় পৌঁছালে সেখানে কর্তব্যরত টহল পুলিশের গাড়ির ওপর অতর্কিত চড়াও হন তারা। গাড়ি ভাঙচুরের পাশাপাশি দুই পুলিশ সদস্যকে মারধর করা হয়।
ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। বর্তমানে ওই এলাকায় থমথমে ও উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে।
এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, মিছিল থেকে আচমকা হামলা চালিয়ে পুলিশের গাড়ি ভাঙচুর এবং দুই পুলিশ সদস্যকে আহত করা হয়েছে।
খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান।ঘটনার পর থেকে ঔই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
©২০২৫-২৬ দৈনিক পথের দিশা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। সকল কারিগরী সহযোগিতায়ঃ SuccessLifeiT.Com