গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহী জেলার গোদাগাড়ীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ মো: মধু মিয়া (৬২) নামে এক মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে। তবে এ সময় ১৮ মামলার আসামি মিলন হোসেন ওরফে বগা (৪৫) কৌশলে পালিয়ে যান।
আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৭:৫০ ঘটিকায় গোদাগাড়ী থানার গোলাই গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মধু মিয়া রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার গোবিন্দপুর গ্রামের মৃত নইছ উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা ডিবির এসআই (নিরস্ত্র) মোঃ স্বপন হোসেনের নেতৃত্বে একটি টিম বিশেষ মাদক ও চোরাচালান বিরোধী ডিউটিতে নিয়োজিত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, গোলাই গ্রামে বাদশা মন্ডলের একটি প্লটে ইয়াবা বিক্রির জন্য এক ব্যক্তি অবস্থান করছেন। সংবাদের ভিত্তিতে ডিবির পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জনাব মোঃ মোমিনুল ইসলামের নেতৃত্বে সকাল ৭:৪০ ঘটিকায় অভিযান চালানো হয়।
ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে সকাল ৭:৫০ ঘটিকায় মধু মিয়াকে ধরে ফেলে পুলিশ। পরবর্তীতে তার পরিহিত লুঙ্গির ডান পাশের খাঁজ থেকে দুইটি নীল রঙের পলিথিনে রাখা ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অভিযানকালে রাজশাহী মহানগরীর দামকুড়া থানার পুরাতন কসবা এলাকার আবুল কালাম আজাদের ছেলে মিলন হোসেন বগা (৪৫) ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ জানায়, পলাতক মিলন হোসেনের বিরুদ্ধে আরএমপির বিভিন্ন থানায় ১৮টি মাদকসহ অন্যান্য মামলা রয়েছে। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
ইয়াবা উদ্ধারের এই ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক আসামির বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এ একটি মামলা দায়ের করা হয়েছে।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
©২০২৫-২৬ দৈনিক পথের দিশা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। সকল কারিগরী সহযোগিতায়ঃ SuccessLifeiT.Com