সিয়াম খান জেলা প্রতিনিধি (দিনাজপুর)
কাহারোল: ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের কাহারোলে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬ পালিত হয়েছে।
মঙ্গলবার (৭ই এপ্রিল) সকাল ৯টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি ও বিশেষ আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মোস্তাফিজুর রহমান। সভাপতির বক্তব্যে তিনি সবার জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্য শিক্ষার প্রসার এবং চিকিৎসা ব্যবস্থায় আধুনিক প্রযুক্তির ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, "শারীরিক ও মানসিক সুস্বাস্থ্য নিশ্চিত করতে নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ খাবার গ্রহণ এবং সামাজিক কুসংস্কার দূর করা জরুরি।" এ সময় তিনি মা ও শিশু স্বাস্থ্য সুরক্ষা এবং বিজ্ঞানসম্মত চিকিৎসার সমতা বজায় রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ চিকিৎসক ও মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. মামুন অর রশীদ এবং আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. মোজাহিদুল ইসলাম।
এছাড়া অন্যান্য মেডিকেল অফিসারবৃন্দ, সিনিয়র স্টাফ নার্স এবং হাসপাতালের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা র্যালি ও আলোচনা সভায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বর্ণাঢ্য র্যালিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কমপ্লেক্স চত্বরে এসে শেষ হয়।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
©২০২৫-২৬ দৈনিক পথের দিশা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। সকল কারিগরী সহযোগিতায়ঃ SuccessLifeiT.Com