০৩:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ শিরোনামঃ
কাশোপাড়া ইউনিয়নের চকউলি গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ড: ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
মান্দা প্রতিনিধি
- আপডেট সময়ঃ ০৯:২০:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
- / ৩৯ বার পড়া হয়েছে।

মান্দা প্রতিনিধি:
গতকাল শনিবার রাত্রে কাশোপাড়া ইউনিয়ন এর চকউলি সরদার পাড়া গ্রামে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে বেশ কয়েকটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায় এবং গরু-ছাগলসহ গৃহপালিত পশু আগুনে পুড়ে মারা যায়। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো চরম দুর্ভোগে পড়েছে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আজ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ত্রাণ হিসেবে নগদ অর্থ, কম্বল, ঢেউটিন ও চাউল প্রদান করা হয়।
ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আখতার জাহান সাথী এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম। তারা ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
স্থানীয় প্রশাসন জানায়, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে পরবর্তী সহায়তার ব্যবস্থা গ্রহণ করা হবে।
ট্যাগসঃ


















