শাকিল হোসেন গাজীপুর কালিয়াকৈর প্রতিনিধিঃ
কালিয়াকৈর প্রেসক্লাবের আয়োজনে শনিবার দুপুর ১২টায় উপজেলা চত্বরে এক বিক্ষোভ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এই মানববন্ধন অনুষ্ঠিত হয় দৈনিক প্রতিদিনের স্টাফ রিপোর্টার মো. আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করার ঘটনা প্রেক্ষিতে।
প্রেসক্লাবের সভাপতি সরকার আব্দুল আলিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সেলিম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সভায় উপস্থিত ছিলেন কালের কণ্ঠের কালিয়াকৈর প্রতিনিধি এম মাহবুব হাসান মেহেদী, আরটিভির বিপ্লব হোসেন, স্বদেশ প্রতিদিনের দেলোয়ার হোসেন শিকদার, আমার দেশের আব্দুল আলিম অভি, এশিয়ান টিভির দেলোয়ার হোসেন, আলোকিত প্রতিদিনের শাহআলম শিকদার, চ্যানেল এওয়ানের তুষার আহম্মেদসহ আরও অনেকে। বক্তারা এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং দ্রুত আসামিদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড কার্যকর করার দাবি জানান। তারা আরও বলেন, সাংবাদিক নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে দেশের গণমাধ্যম স্বাধীনতা হুমকির মুখে পড়বে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা সাংবাদিকদের প্রতি সহমর্মিতা ও সংহতি প্রকাশ করেন এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে বিচার নিশ্চিত করার দাবি জানান।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
©২০২৫-২৬ দৈনিক পথের দিশা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। সকল কারিগরী সহযোগিতায়ঃ SuccessLifeiT.Com