শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে গাজীপুরের কালিয়াকৈরে মাঠ পর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ও রোববার, ১০ ও ১১ অক্টোবর কালিয়াকৈর উপজেলা পরিষদের সভাকক্ষে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কার্যক্রমের বিভিন্ন দিক, মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহের পদ্ধতি, তথ্যের সঠিকতা যাচাই এবং দায়িত্ব পালনের বিষয়ে মাঠ পর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এইচ.এম. ফখরুল হোসাইন।
সার্বিক তত্বাবধানে ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ মিজানুর রহমান।
উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে সংশ্লিষ্ট কর্মকর্তা, মাঠ পর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজাররা অংশ নেন।
আয়োজকরা জানান, ফ্যামিলি কার্ড কার্যক্রম সুষ্ঠু ও নির্ভুলভাবে বাস্তবায়নের জন্য মাঠ পর্যায়ের কর্মীদের দক্ষতা বাড়াতেই এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
©২০২৫-২৬ দৈনিক পথের দিশা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। সকল কারিগরী সহযোগিতায়ঃ SuccessLifeiT.Com