
ডিপিডি ইন্টারন্যাশনাল ডেস্ক:
আজ সোমবার আন্তর্জাতিক বাজারে কমলো তেলের দাম।
ইয়েমেনের হুতি গোষ্ঠীর সৌদি আরবে হামলা অব্যাহত থাকলেও আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে। সৌদি আরব থেকে জাহাজ চলাচল পুনরুদ্ধারের সম্ভাবনা নিয়ে বিনিয়োগকারীদের আশাবাদের কারণে তেলের দামে এই পতন হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
সোমবার সকালে ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ৮১ সেন্ট বা ০.৭৮ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০৩.০৬ ডলারে নেমে আসে।
এদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৮৯ সেন্ট বা ০.৮৯ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৯.৪১ ডলারে দাঁড়িয়েছে।
হুতিদের হামলা মধ্যপ্রাচ্যে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি করলেও সৌদি আরব থেকে জাহাজ চলাচল পুনরুদ্ধারের সম্ভাবনা তেলের বাজারে সরবরাহ-সংক্রান্ত উদ্বেগ কিছুটা কমিয়েছে।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
©২০২৫-২৬ দৈনিক পথের দিশা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। সকল কারিগরী সহযোগিতায়ঃ SuccessLifeiT.Com