নওগাঁ প্রতিনিধি:
ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন–২৩ অফারের আওতায় নওগাঁ জেলার মান্দা উপজেলার এক সৌভাগ্যবান ক্রেতা ফ্রি ৩২ ইঞ্চি স্মার্ট টিভি জিতেছেন।
বিজয়ী ক্রেতার নাম আরিফুল ইসলাম খোকন। তিনি নওগাঁ জেলার মান্দা উপজেলার ফেট গ্রাম এলাকার বাসিন্দা। গত ০৩ ফেব্রুয়ারি তিনি কোম্পানির নিজস্ব শোরুম ওয়ালটন প্লাজা প্রসাদপুর শাখা থেকে নগদে একটি ২৪ ইঞ্চি টেলিভিশন ক্রয় করেন। ক্রয়ের মাধ্যমে তিনি ডিজিটাল ক্যাম্পেইন সিজন–২৩ অফারে অংশগ্রহণ করে ফ্রি একটি ৩২ ইঞ্চি স্মার্ট টিভি জিতে নেন।
গতকাল রাজশাহী নগরীর সিন্ডবি মোড়স্থ নানকিং দরবার হল কমিউনিটি সেন্টারে আয়োজিত এক আনুষ্ঠানিকভাবে বিজয়ীর হাতে পুরস্কার হিসেবে স্মার্ট টিভিটি হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান। এছাড়াও উপস্থিত ছিলেন ওয়ালটনের চিফ ডিভিশনাল অফিসার অজিত কুমার দাস, ডিভিশনাল ক্রিকেট ম্যানেজার আবু নাসের প্রধান, রিজিওনাল সেলস ম্যানেজার, রিজিওনাল ক্রেডিট ম্যানেজারসহ রাজশাহী জোনের সকল ম্যানেজারবৃন্দ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজা প্রসাদপুর শাখার ম্যানেজার মোহাম্মদ আনারুল ইসলাম।
সকলের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে বিজয়ী আরিফুল ইসলাম খোকনের হাতে ৩২ ইঞ্চি স্মার্ট টিভিটি তুলে দেওয়া হয়। এ সময় অতিথিরা ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইনের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের গ্রাহকবান্ধব কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
©২০২৫-২৬ দৈনিক পথের দিশা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। সকল কারিগরী সহযোগিতায়ঃ SuccessLifeiT.Com