আব্দুস সামাদ মুকুল ,বাঘা (রাজশাহী) প্রতিনিধি:
আগামী ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার(২২-জানুয়ারী)থেকে শুরু হয়েছে সকল প্রার্থীদের প্রচার-প্রচারনা ও মাইকিং। এদিক থেকে রাজশাহী-৬ চারঘাট-বাঘায় বিএনপি মনোনীত প্রার্থী আবু সাঈদ চাঁদ সকাল ৯ টায় বাঘার ঐতিহাসিক হযরত শাহদৌলার মাজার জিয়ারত করে উপজেলার ১ নং বাজুবাঘা ইউনিয়ন এলাকায় ভোট প্রচারনায় নেমেছেন। এই প্রচারনায় বিগত সময়ে যারা চাঁদের বিপক্ষে মনোনয়ন চেয়ে পাননি, কিংবা তাঁর প্রতিপক্ষ হিসাবে অবস্থান করছিলেন অথবা যে সকল নেতাদের সাথে তাঁর দুরুত্ব ছিলো, এখন সবাই একযোগে প্রবীন রাজনীতিবীদ ও ক্লিন ইমেজের প্রার্থী ও প্রবীন নেতা আবু সাঈদ চাঁদের পক্ষে ধানের শীষে ভোট চাইতে মাঠে নেমেছেন। বিষয়টি ইতিবাচক হিসাবে মন্তব্য করেছেন উপজেলার সুশীল সমাজের নেত্রীবৃন্দ।
রাজশাহী জেলা নির্বাচন অফিসার ও চারঘাট-বাঘা উপজেলা সহকারি রিটার্নিং অফিসার সূত্রে জানা গেছে, গতকাল বুধবার(২১ জানুয়ারী) রাজশাহী ৬ আসন চারঘাট-বাঘায় মোট চারজন প্রার্থীকে বৈধ ঘোষনা করা হয়েছে। এরমধ্যে রয়েছেন রাজশাহী জেলা বিএনপির আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য আবু সাঈদ চাঁদ, তাঁর দলীয় প্রতীক (ধানের শীষ)। অপর দিকে বাংলাদশে জামায়াতে ইসলামীর মনোনীত প্রাথী অধ্যাপক নাজমুল হক পেয়েছেন তাঁদের দলীয় প্রতীক (দাঁড়ি পাল্লা)। জাতীয় পাটির সাবকে সদস্য সচবি ইকবাল হোসনে পেয়েছেন (লাঙ্গল)। এবং ইসলামী আন্দোলন বাংলাদশ মনোনীত প্রাথী আবদুস সালাম সুরুজ পেয়েছেন তাঁদের দলীয় প্রতীক(হাতপাখা)।
স্থানীয় লোকজন জানান, এবার আ’লীগ নির্বাচনে না থাকায় এই আসনে লড়ই হবে ধনের শীষ-বনাম দাড়ি পাল্লায়। তবে এখন পর্যন্ত ভোটের মাঠে এগিয়ে রয়েছে ধানের শীষ মনোনীয় প্রার্থী আবু সাঈদ চাঁদ। তিনি একজন সৎ , আদর্শ এবং ক্লিন ইমেজের প্রার্থী এবং প্রবীন রাজনীতিবীদ হওয়ায় বিগত সমায়ে যারা তাঁর বিপক্ষে অবস্থান নিয়ে ছিলেন , তারও এই মুহুর্তে তাঁকে বিজয়ী করার লক্ষে একসাথে বিভিন্ন মোড়-সহ পাড়া-মহল্লায় মানুষের বাড়ি-বাড়ি গিয়ে ধানের শীষে ভোট চাচ্ছেন।
এ বিষয়ে জানতে চাইলে আবু সাঈদ চাঁদ বলেন, আপনারা জানেন রাজশাহীর সবকটি আসন ২০০৮ সালের পূর্বে ধানের শীষের দুর্গ হিসাবে খ্যাত ছিলো। যে কোন কারনে এটি রদ-বদল হয়। এরপর আ’লীগ সরকার অবৈধ ভাবে একতরফা নির্বাচনের মাধ্যমে ১৬ বছর দেশ শাসন করে। পরবর্তী ঘটনা আপনাদের সকলের জানা।
তিনি আরো বলেন, আমরা ইতোমধ্যে আমাদের অভিভাবক বেগম খালেদা জিয়াকে হারিয়েছি। তাঁর দায়িত্ব দেয়া হয়েছে উনার যোগ্য সন্তান তারেক রহমানকে। তিনি ইতোমধ্যে নির্বাচন পরবর্তী সময় ৩১ দফা বাস্তাবয়ন করার ঘোষনা দিয়েছেন। এর বাইরেও দেশের উন্নয়ন এবং মানুষের জানমাল রক্ষা-সহ মানুষের ভাগ্য উন্নয়নে নানা প্রতিশ্রুতির কথা ব্যক্ত করেছেন তিনি। আমরা ক্ষমতায় গেলে আশা করছি, সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে। তিনি মাঠ পর্যায়ের প্রচারনায় নেমে সাধারণ মানুষের দু:খ দুর্দশার কথা শোনেন এবং নির্বাচন পরবর্তী সময় সকল সমস্যার সমাধান করা হবে বলে প্রতিশ্রুতি দিয়ে মানুষের কাছে দোয়া-সহ ধানের শীষ প্রতিকে ভোট চান।
বাজু বাঘা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে এই ভোট প্রচারণায় তাঁর সাথে উপস্থিত ছিলেন অত্র ইউনিয়ন বিএনপির সাভাপতি এড: ফিরোজ আহাম্মেদ রঞ্জু, সাধারণ সম্পাদক সাহার উদ্দিন, প্রতিটা ওয়ার্ডের সভাপতি-সম্পাদক এবং দুই পৌর সভা ও উপজেলা বিএনপির দলীয় পদধারী নেত্রীবৃন্দ সহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এর আগে উপজেলা সদরে অবস্থিত থানা গেট হিসাবে পরিচিত মোড়ে নির্বাচন প্রচারনার প্রধান কার্যালয়ে এসে ফিতা কেটে অফিস উদ্বোধন করেন তিনি। এ সময় অনেকেই তার গলাই ফুলের মালা পরিয়ে দেন। একই সাথে সবাই মিষ্টি মুখ করেন।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
©২০২৫-২৬ দৈনিক পথের দিশা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। সকল কারিগরী সহযোগিতায়ঃ SuccessLifeiT.Com