শাহিনুর আক্তার বেলাবো (নরসিংদী) প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নরসিংদীর বেলাবোতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে বেলাবো উপজেলা বিএনপির কার্যালয়ে বেলাবো উপজেলা যুবদলের আয়োজনে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বেলাবো উপজেলা যুবদলের সভাপতি মো. আক্তারুজ্জামান আক্তারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. সুমন ফকির রাজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলাবো উপজেলা বিএনপির আহ্বায়ক ও বেলাবো উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আহসান হাবীব বিপ্লব।
এ সময় উপস্থিত ছিলেন বেলাবো উপজেলা বিএনপির সদস্য সচিব এম. এ. কাদের জলিল, যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের সহ-সভাপতি ফরহাদ হোসেন, শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক রতন মিয়া, নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রশিদুল ইসলাম লাল মিয়া, আমলাব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খলিলুল্লাহ তপনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ, দলের নেতাকর্মীদের সুস্বাস্থ্য এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
©২০২৫-২৬ দৈনিক পথের দিশা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। সকল কারিগরী সহযোগিতায়ঃ SuccessLifeiT.Com