মনিরুল ইসলাম, ডিপিডি প্রতিবেদকঃ
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দুর্গাপুর পৌরসভাবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন দুর্গাপুর উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য ও ২০২১ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত ধানের শীষের পৌর মেয়র প্রার্থী জনতার মেয়র খ্যাত বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জার্জিস হোসেন সোহেল।
ঈদুল আজহা উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ত্যাগ, আত্মশুদ্ধি ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের শিক্ষাই পবিত্র ঈদুল আজহার মূল প্রতিপাদ্য। এই ঈদ মানুষকে ত্যাগের মহিমায় উজ্জীবিত করে এবং সমাজে সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে।
তিনি বলেন, কোরবানির প্রকৃত শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে ধারণ করতে পারলে একটি সুন্দর, মানবিক ও বৈষম্যহীন সমাজ গড়ে তোলা সম্ভব। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সমাজের বিত্তবানদের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
শুভেচ্ছা বার্তায় তিনি আরও বলেন, ঈদযাত্রায় সবাইকে ধৈর্য ও সচেতনতার সঙ্গে চলাচল করতে হবে। সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে ট্রাফিক আইন মেনে চলা, অতিরিক্ত যাত্রী বহন না করা এবং চালকদের সতর্কতার সঙ্গে গাড়ি চালানোর আহ্বান জানান তিনি। যাতে ঘরমুখো মানুষ নির্বিঘ্নে পরিবারের কাছে পৌঁছাতে পারেন।
কোরবানির পশু কেনাবেচা, পরিবহন ও জবাইয়ের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা মেনে চলারও আহ্বান জানান জার্জিস হোসেন সোহেল। তিনি বলেন, পরিচ্ছন্ন পরিবেশ বজায় রেখে নির্ধারিত স্থানে কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ করা সবার দায়িত্ব।
তিনি দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বলেন, পবিত্র ঈদুল আজহা সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও কল্যাণ। দুর্গাপুর উপজেলার সর্বস্তরের মানুষ যেন আনন্দ, সম্প্রীতি ও নিরাপদ পরিবেশে ঈদ উদযাপন করতে পারেন, সেই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
©২০২৫-২৬ দৈনিক পথের দিশা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। সকল কারিগরী সহযোগিতায়ঃ SuccessLifeiT.Com