মোবারক হোসেন শিশিরঃ
রাজশাহীর দুর্গাপুর উপজেলার ঐতিহ্যবাহী সিংগা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশ নিয়ে সাধারন গ্রেডে বৃত্তি পেয়েছে ইয়ামান সুলতানা প্রার্থনা।
ইয়ামান সুলতানা প্রার্থনা দুর্গাপুর পৌর এলাকার সিংগাপূর্বপাড়া গ্রামের ব্যবসায়ী মোঃ আকরাম আলী ও স্কুল শিক্ষিকা শাহানারা লিপি দম্পতির দ্বিতীয় কন্যা।
ইয়ামান সুলতানা প্রার্থনা ২০২৬ সালে প্রাথমিক পরীক্ষায় অংশ নিয়ে বৃত্তি লাভ করেন। তার এই কৃতিত্বে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসীর মাঝে আনন্দের বন্যা বইছে। বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনা এবং অভিভাবক সদস্যদের সহযোগিতার ফলেই এ সাফল্য অর্জিত হয়েছে। ভবিষ্যতেও প্রতিষ্ঠানটি শিক্ষার মানোন্নয়নে ধারাবাহিক প্রচেষ্টা অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
©২০২৫-২৬ দৈনিক পথের দিশা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। সকল কারিগরী সহযোগিতায়ঃ SuccessLifeiT.Com