আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেয়েছেন ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি আহসান হাবীব তুহিন। রবিবার (২৫ অক্টোবর) রাতে আদমদীঘি উপজেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর নাম ঘোষণা করেন জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার। এ সময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দলীয় মনোনয়ন পাওয়ার পর আহসান হাবীব তুহিন সাংবাদিকদের বলেন,'বাংলাদেশ জামায়াতে ইসলামী আমার ওপর যে আস্থা ও বিশ্বাস রেখে দলীয় মনোনয়ন দিয়েছে, তার জন্য আমি দলের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞ। নির্বাচিত হলে জনগণের প্রত্যাশা পূরণ, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থেকে কাজ করতে চাই। এ জন্য আমি ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি।'
তিনি আরও বলেন, আদমদীঘি সদর ইউনিয়নবাসীর সেবা করা এবং এলাকার সার্বিক উন্নয়ন করাই আমার মূল লক্ষ্য।
আহসান হাবীব তুহিনকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার খবরে স্থানীয় জামায়াতের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
©২০২৫-২৬ দৈনিক পথের দিশা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। সকল কারিগরী সহযোগিতায়ঃ SuccessLifeiT.Com