আদমদীঘি(বগুড়া)প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘিতে পাটজাত মোড়কের পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহার করার অপরাধে সালমান অটোমেটিক রাইস মিল মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলার সান্তাহার পূর্ব ঢাকা রোড এলাকায় অবস্থিত সালমান অটোমেটিক রাইস মিলে অভিযান চালিয়ে এ জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী।
ইউএনও জানান, উপজেলার বিভিন্ন অটোমেটিক রাইস মিলে পাটজাত মোড়কের পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহারের অভিযোগ পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে সোমবার দুপুরে সালমান অটোমেটিক রাইস মিলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় পাটজাত মোড়কের পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহারের অপরাধে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে জেলা পাট উন্নয়ন কর্মকর্তা আক্তারুজ্জামান উপস্থিত ছিলেন।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
©২০২৫-২৬ দৈনিক পথের দিশা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। সকল কারিগরী সহযোগিতায়ঃ SuccessLifeiT.Com