আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘির ছাতিয়ানগ্রাম ইউনিয়নের বড় আখিড়া মন্ডলপাড়া তরুণ সমাজের উদ্যোগে নাইট শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) রাতে বড় আখিড়া গ্রামে এই চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়। ট্রাইব্রেকারে ফাইনাল ম্যাচে বড় আখিড়ার রিয়াদ একাদশকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে দমদমা উদীয়মান যুব শক্তি ক্লাব।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সেখানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সান্তাহার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার দিলদার আলম জুয়েল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাতিয়ানগ্রাম ইউপির ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও ইউপি সদস্য খন্দকার আবু তাহের দিপু, সান্তাহার শহর প্রেসক্লাবের সভাপতি জিললুর রহমান, সাবেক ইউপি সদস্য মারুফ উল হাসান খান শিপলু, বিশিষ্ট সমাজ সেবক রিয়াজুল আবেদিন হিটলার, মোস্তাফিজুর রহমান, হেলাল মাহমুদ, ছাত্রদল নেতা আব্দুল আজিজ আবি, সাংবাদিক তরিকুল ইসলাম জেন্টু, শাওন, মোফাজ্জল ও আসাদুল মল্লিক প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ইঞ্জিনিয়ার দিলদার আলম জুয়েল বলেন, তরুণ সমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। সুস্থ ও সুন্দর সমাজ গঠনে বড় আখিড়া মন্ডলপাড়া তরুণ সমাজের উদ্যোগে এমন আয়োজন প্রশংসার দাবিদার।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কারের ট্রফি তুলে দেন।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
©২০২৫-২৬ দৈনিক পথের দিশা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। সকল কারিগরী সহযোগিতায়ঃ SuccessLifeiT.Com