আদমদীঘি(বগুড়া)প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘিতে দুর্বার প্রান্নাথপুর ফাউন্ডেশনের আয়োজনে ‘দুর্বার শিক্ষা বৃত্তি-২০২৬’ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার সকাল ১০ টা থেকে দুপুর পর্যন্ত উপজেলার সান্তাহার ইউপির প্রান্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলে পরিক্ষা। ইউনিয়নের ৯টি ওয়ার্ড থেকে এই পরিক্ষায় অংশগ্রহণকারী ৫৮ জন শিক্ষার্থীকে সম্মাননা হিসেবে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়েছে।
এদের মধ্যে ১০ জনকে পুরস্কৃত করা হয়। সেরা তিন জনকে বাইসাইকেল এবং অন্য সাতজনকে শিক্ষা উপকরন দেওয়া হয়।
ওইদিন বিকালে প্রান্নাথপুর স্কুল মাঠে ওই সংগঠনের সভাপতি মহিদুল ইসলাম রাজিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসাইন তুহিনের সঞ্চালনায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী, থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম, সান্তাহার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. নাজিম উদ্দীন, জেলা বিএনপির সমাজ কল্যাণ সম্পাদক মাহফুজুল হক টিকন, সান্তাহার ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি কামাল হোসেন মন্ডল, সাধারন সম্পাদক তাজ উদ্দিন আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক মোতালেব হোসেন, বিএনপি নেতা নওশাদুল হক মিলন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এসএম জুয়েল রানা ও দুর্বার প্রান্নাথপুর ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক সিজার আলী প্রমূখ।
প্রধান অতিথি এমপি আব্দুল মহিত তালুকদার ১০ জনের হাতে পুরস্কারসহ ৫৮ জনকে সম্মাননা হিসেবে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
©২০২৫-২৬ দৈনিক পথের দিশা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। সকল কারিগরী সহযোগিতায়ঃ SuccessLifeiT.Com